নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২২জানুয়ারি :-নেতাজী সুভাষ চন্দ্র বসুর অন্তরর্ধান রহস্যের ফাইল খোলা হবে বলে ঘোষনা করেছিলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি কিন্তুু ছয় বছর তিনি এক দেশ জুড়ে এক নায়কত্ব চালালেও নেতাজীর মৃত্যুর রহস্যের সেই ফাইল সামনে আনতে পারলেন না। ঢপ দিয়ে সরকার চালাচ্ছে প্রধান মন্ত্রী এমনটাই অভিযোগ করলেন তৃনমূল নেত্রী শান্তা ছেত্রী। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে শান্তা ছেত্রী বলেন নেতাজীর জন্ম দিন কে জাতীয় ছুটি এখন ঘোষনা করতে পারলন না তিনি কিন্তুু তার নামে একটি মাত্র ট্রেন চালিয়ে কি প্রমান করতে চাইছেন তিনি। নেতাজির সাথে বাংলার আবেগ জড়িয়ে রয়েছে সেই আবেগকে কোন দাম দিতে চাইছে না দেশের প্রধান মন্ত্রী।।

No comments:
Post a Comment