নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২২জানুয়ারি :-ডট কমের যুগে বই পড়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বই পড়ুয়ারা। বর্তমান প্রজন্ম ও বই প্রেমীদের গ্রন্থাগার মুখী করতে শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডে নবরূপে সজ্জিত গ্রন্থাগারের শুভ উদ্ধোধন করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। মানিক বন্দোপাধ্যায় স্মৃতি গ্রন্থাগারটি জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। ৩৭নম্বর ওয়ার্ডের বই প্রেমীরা তা সংস্কারের দাবী তোলেন। অবশেষে রাজ্যের গ্রন্থাগার বিভাগের আর্থিক সহায়তায় নবরূপে সজ্জিত করা হয়। আজ এই গ্রন্থাগারের উদ্বোধন করে পর্যটন মন্ত্রী বলেন মনরোম পরিবেশে গ্রন্থাগারটি হয়েছে। নতুন ভাবে আরো বই যাতে গ্রন্থাগারটিতে আনা যায় তার ব্যবস্থা করতে হবে।।

No comments:
Post a Comment