নিজস্ব প্রতিনিধি কলকাতা ৮ই জানুয়ারি
করোনা আবহে উত্বঙ্গ উৎসবের এবার জৌলুশ হারাচ্ছে।আগামী ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের আটটি জেলাতে এবার উত্তরবঙ্গ উৎসব অনুষ্ঠিত হবে।উত্তরবঙ্গ উৎসবের প্রস্তুতি নিয়ে আজ রাজ্য সরকারের শাখা সচিবালয় উত্তরকন্যাতে বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।বৈঠকে উপস্থিত ছিলেন এসজেডি এর চেয়ারম্যান বিজয় বর্মণ, পাহাড়ের তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী এবং উত্তরবঙ্গের আটটি জেলার জেলা শাসক,পুলিশ সুপার এবং জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিকেরা।বৈঠকের পর উত্তর বঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন,প্রতি জেলার জেলা সদর ও আদিবাসী অধ্যুষিত এলাকায় উত্তরবঙ্গ উৎসব হবে।এবার করোনা পরিস্থিতিতে উত্তরবঙ্গ উৎসবে বসে আঁকো প্রতিযোগীতা হবে না।বহিরাগত শিল্পীদের না এনে স্থানীয় শিল্পীদের দিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে।আটটি জেলার নয় জন বিশিষ্ট ব্যক্তিকে বঙ্গ রত্ন সম্মান দেওয়া হবে।উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে শিলিগুড়িতে।এবার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আসবেন না।
No comments:
Post a Comment