নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৮ফেব্রুয়ারি :-
একাধিক কাজ থমকে রয়েছে,এই কাজের বিষয়ে অগ্রগতি বা বর্তমান স্থিতি জানতে চেয়ে পুরসভাকে চিঠি করা হলেও পুরসভা টালবাহনা করছে।তাই আগামী সাত দিনের মধ্যে পুরসভার পক্ষ থেকে সদুত্তর না দেওয়া হলে পুরসভার চেয়ারম্যানের ঘরের ধর্না এবং অবস্থান বিক্ষোভে বসবে বিজেপি কাউন্সিলাররা।এই অভিযোগ তুলে সোমবার ধূপগুড়ি সেন্ট্রাল ডুয়ার্স প্রেস ক্লাবে সাংবাদিক সন্মেলন করলেন পুরসভার বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলার কৃষ্ণ দেব রায়।এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন পুরসভার আরো তিন বিজেপি কাউন্সিলাররাও।
এদিন কৃষ্ণদেব রায় জানান,গত ৪ ফেব্রুয়ারী পুরসভার কাছে ৫ টি বিষয়ে জানতে চেয়ে আবেদন জানানো হয়।কিন্তু সোমবার সেই চিঠির পরিপ্রেক্ষিতে পুরসভার চেয়ারম্যানের পক্ষ থেকে একটি চিঠি দিয়ে জানানো হয় সংশ্লিষ্ট দফতরের কর্মীরা নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় আগামী সপ্তাহে উত্তর দেওয়ার চেষ্টা করা হবে।
এরই পরিপ্রেক্ষিতে এই সাংবাদিক সন্মেলন বলে দাবি বিজেপি কাউন্সিলার কৃষ্ণ দেব রায়ের।ঐ আবেদনে
তাতে উল্লেখ করা হয়েছিল ২০১৫-১৬,২০১৬-১৭ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সমাপ্ত করা হচ্ছে না কেন,২০১৭-২০২১ঃসাল পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নতুন করে বরাদ্দ করা হচ্ছে না কেন,বরাদকৃত শৌচালয়ের কাজ সমাপ্ত হচ্ছে না কেন,পুরসভার বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্প ২০১৭ সালে উদ্বোধন হলেও সেই জল কেন দেওয়া হচ্ছে না কেন,পাশাপাশি ১৬ টি ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ বরাদকৃত কাজ সঠিক সময়ে কেন শুরু করা হচ্ছে না এবং অনেক কাজ সমাপ্ত হচ্ছে না।
এদিনের সাংবাদিক সন্মেলনের মধ্যে দিয়ে ঐ চার কাউন্সিলার হুশিয়ারি দেন আগামী সপ্তাহে পুরসভার পক্ষ থেকে উত্তর দেওয়ার কথা রয়েছে।সেই নির্ধারিত সময়ের মধ্যে সদুত্তর না পাওয়া গেলে আমরা বৃহত্তর আন্দোলন এমনকী চেয়ারম্যানের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসা হবে।

No comments:
Post a Comment