বিজেপির কর্মীদের উতক্ত করছে ফোন করে বললেন সায়ন্তন বসু। - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Monday, 8 February 2021

বিজেপির কর্মীদের উতক্ত করছে ফোন করে বললেন সায়ন্তন বসু।

   

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৮ফেব্রুয়ারি :-রাজ্যের মন্ত্রীদের কোন কাজ নেই, তাই বিজেপির কর্মীদের উতক্ত করছে ফোন করে বললেন সায়ন্তন বসু। শিলিগুড়ির জয়মনি ভবনে ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে সায়ন্তন বসু বলেন শিলিগুড়ির এক মন্ত্রী বিজেপির কর্মী জয়দ্বীপ নন্দীকে ফোন করে দলে আশার জন্য আহ্বান জানাচ্ছেন।সায়ন্তন বসু বলেন বিজেপির কর্মী ও সমর্থকদের ফোন করা বন্ধ না হলে যারা ফোন করছে তাদের বাড়ীর সামনে শান্তিপূর্ন ধরনায় বসবে বিজেপির কর্মীরা। সম্প্রতি শিলিগুড়ির টি পার্কে কান্ডে শাসক দলের শ্রমিক সংগঠনের সভাপতি প্রসেনজিৎ রায় কে তৃনমুল থেকে বহিষ্কার করা হয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন তিনি যে টাকা তোলা তুলতেন সেই টাকার বেশীর ভাগটাই গিয়ে জমা হত কালীঘাটে। আংশিক ছিটে ফোটা পেত এই স্থানীয় তোলাবাজরা।।

No comments:

Post a Comment

Post Top Ad