নিজস্ব প্রতিনিধি কলকাতা ৮ই জানুয়ারি
একুশের বিধানসভা নির্বাচন আর বিশেষ দেরি নেই। একদিকে রাজ্যজুড়ে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি চলছে। বেশ কিছুদিন আগে বঙ্গ ধ্বনি অভিযান করেছে রাজ্যের শাসক দল। প্রতিটি কর্মসূচি থেকেই সাধারন মানুষের অভূতপূর্ব সাড়া মিলেছে বলে মনে করছে রাজ্যের শাসক দল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সারা রাজ্য জুড়ে প্রতিটি জেলার প্রত্যেকটি ব্লকে চলছে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানোর কাজ। একইভাবে রায়না ২ ব্লকেও শুরু হয়েছে পতাকা লাগানোর কাজ। এই কাজের দায়ভার গ্রহণ করেছেন রায়না দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সৈয়দ কলিম উদ্দিন। তাঁর দাবি, আজকে বর্ধমানের বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আসছেন। কাল রাতে নাকি বিজেপির নেতৃত্ব রায়না ব্লকের প্রতিটি পাড়ায় পাড়ায় গিয়ে প্রতি জনকে 200 টাকা করে দেওয়ার পাশাপাশি মদ মাংস দিয়ে ফিস্ট করিয়েছে। তাতেও যাওয়ার জন্য লোক পায়নি বিজেপি নেতৃত্ব। মাত্র 35 থেকে 40 জন কর্মকর্তা মিলে যাচ্ছে বর্ধমানে।তাঁর আরোও দাবি, রায়নার মাটিতে বিজেপির কোন জায়গা নেই। বড়বৈনান, আরুই জিপি, লোহাই,কাইতি, উচালন, পাইটা, গোতান, সহ বিভিন্ন অঞ্চলে আজ তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানোর কাজ চলছে।
No comments:
Post a Comment