নিজস্ব প্রতিনিধি কলকাতা ৮ই জানুয়ারি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতিকে মনে করিয়ে বেতন কাঠামো যুক্ত করার দাবিতে পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ কর্মী ইউনিয়ন আওয়াজ তুলল। সংগঠনের পুরুলিয়া জেলা কমিটির উদ্যোগে স্থানীয় হরিপদ সাহিত্য মন্দিরে অনুষ্ঠিত সম্মেলনে তা উঠল । আন্দোলরত কর্মীদের দাবি গত বছর ২৩ জানুয়ারি খাতড়া জনসভায় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজ্যের ১৪ হাজার কর্মরত প্রাণী সম্পদ বিকাশ কর্মী উৎসাহ ভাতার বদলে মাস মাইনের করা হবে। সেই প্রতিশ্রুতির এক বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। শনিবার এর প্রতিবাদে সম্মেলন করলেন তাঁরা। কর্মীদের অভিযোগ মাসে মাত্র ১৫০০ টাকায় উৎসাহ ভাতার বিনিময়ে ২৪ ঘণ্টা পরিষেবা দিতে হয় তাঁদের। অথচ, এই টাকায় তাঁদের সংসার চালানোর দায় হয়ে পড়েছে। অবিলম্বে তাদের এই দাবি না মানা হলে আগামী দিনে নবান্ন ঘেরাওয়ের হুমকি দেন তাঁরা।
No comments:
Post a Comment