নিজস্ব প্রতিনিধি কলকাতা ৮ই জানুয়ারি দীর্ঘ কয়েক বছর ধরে বক্সা টাইগার রিজার্ভের দমনপুর রেঞ্জে একপ্রকার বিনা পারিশ্রমিকে কাজ করে চলছিলেন স্থানীয় চার যুবক ।দৈনিক 50 টাকা মজুরিতে কাজ করতেন তারা। দিনরাত কাজের পাশাপাশি বন আধিকারিকদের ফরমায়েশ মত কাজও করতে হতো তাদের। রাতে জঙ্গলে ডিউটি করে দিনের বেলায় প্লান্টেশন এর কাজ করতে হয়েছে তাদের। 2016 সালে তার জন্য পুরস্কারও পেয়েছেন তারা ।প্রশংসা জুটেছে স্বয়ং মুখ্য বনপাল কাছ থেকেও । জঙ্গলে কাজ করতে গিয়ে হাতির হানায় আহতও হয়েছেন একজন ।বিগত বছর গুলোতে কাজ করার সময় রেঞ্জ অফিসার থেকে শুরু করে বিট অফিসার সকলেই আশ্বাস দিয়েছেন যে, মন দিয়ে কাজ করে যাও বনদপ্তরেই তোমাদের ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে ।বনদপ্তর এর নিয়োগের ক্ষেত্রে তোমাদের কে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু সম্প্রতি বন সহায়ক পদে নিয়োগ হয়েছে বক্সা টাইগার রিজার্ভ এর বিভিন্ন এলাকায়। এবং নিয়োগ নিয়ে শাসক দলের বিরুদ্ধে ও বন আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ উঠেছে একাধিকবার ।যার জন্য তালাও পরেছে বনদপ্তর বিভিন্ন অফিসে। সেই নিয়োগের সময় এই চার যুবককে বঞ্চিত করা হয়েছে, উপরন্তু পাওনা হিসেবে হাতছাড়া হয়েছে দৈনিক 50 টাকা মজুরির কাজও। তাই এবার তারা অনশনে বসেছে দমনপুর রেঞ্জ অফিসার চত্বরে তাদের দাবি আমাদের কাজে নিয়োগ করুন না হলে স্বেচ্ছামৃত্যুর আদেশ দিক সরকার ।
No comments:
Post a Comment