অভিশাপ থেকে সমাজ কে মুক্ত করার লক্ষ। - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Saturday, 9 January 2021

অভিশাপ থেকে সমাজ কে মুক্ত করার লক্ষ।

   


  নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৯ জানুয়ারি :- এক জেলা থেকে আরেক জেলার অজস্র মানুষের কাছে থ্যালাসেমিয়া, পরিবেশ দূষণ ও রক্তদান বিষয়ক সচেতনতা ছড়িয়ে দিলো এক দঙ্গল তরুণ তুর্কী।শনিবার সুদূর দক্ষিণ বঙ্গের বারাসাত থেকে মোটর বাইক র‍্যালির মাধ্যমে ইসলামপুরে এসে পৌঁছালেন বারাসাত এর ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যরা।  রয়্যাল স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় তাদের ক্লাব চত্বরে একটি অনুষ্ঠানের মাধ্যমে থ্যালাসেমিয়া সহ অন্যান্য বিষয়ে সচেতন করলেন সবাইকে।  নিজেদের সমস্ত কাজকে সাময়িক ভাবে দূরে   সরিয়ে তীব্র শৈত্য প্রবাহ ও পথ চলার ঝুঁকিকে অগ্রাহ্য করে কয়েকশ কিলোমিটার অতিক্রম করে পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের দরবারে।যে রোগ প্রায় সারা জীবন ধরে বহন করতে হয় সেই অভিশাপ থেকে সমাজ কে মুক্ত করার লক্ষে যেভাবে এগিয়ে চলেছে ওরা তাতে তাদের রীতিমতো সাধুবাদ ও বাহবা জানিয়েছে ইসলামপুর বাসী।থ্যালাসেমিয়া কি,এই রোগের প্রতিকারই বা কি,আক্রান্তদের কি করা উচিত সংশ্লিষ্ট বিষয়ে এসব হাজারো প্রশ্নের উত্তর যেন তাদের ঝুলিতে।

No comments:

Post a Comment

Post Top Ad