বারাবনিতে কাঠের দোকানে আগুন - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Friday, 22 January 2021

বারাবনিতে কাঠের দোকানে আগুন

   




   নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২২জানুয়ারি :- বারাবনিতে কাঠের দোকানে লাগলো আগুন,প্রায় তিন লক্ষ টাকার সামগ্রীক পুড়ে:-বনি ব্লকের দোমাহানি মোড় বাজারের একটি কাঠের দোকানে আগুন লাগার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার প্রায় ভোর চারটে নাগাদ চন্দন শর্মার কাঠের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় কিছু মানুষজন সঙ্গে সঙ্গে দোকান মালিককে ফোন করে খবর দেওয়া হয়।ঘটনার খবর পেয়ে মালিক ছুটে এসে দেখেন দোকানের কাঠের জিনিস পত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।আসানসোল থেকে একটি দমকলের ইঞ্জিন এসে প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দোকান মালিক চন্দন শর্মা বলেন,কিছু মানুষের কাছে ধারদেনা করে সবে মাত্র দোকানটি বানিয়েছিলেন। প্রায় সাড়ে তিন লাখ টাকার কাঠের জিনিস সহ বানানোর সামগ্রীক গুলো পুড়ে যায়।দমকল সূত্রে জানা গেছে,আনুমানিক ধারণা ইলেকট্রিক শর্ট সার্কিটের জন্যই এইরকম ঘটনা ঘটতে পারে।

No comments:

Post a Comment

Post Top Ad