নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২২জানুয়ারি :- সাইকেল পেয়েছি, এখন পেলাম ট্যাবের টাকা, খুবই খুশি ছাত্রী দুর্বা নন্দী ।আগেই ঘোষণা করেছিলেন সাড়ে ৯ লক্ষ দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে ট্যাব কেনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। ২১ শে জানুয়ারি বৃহস্পতিবার থেকে ট্যাবের টাকা ঢুকতে শুরু করলো। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রাজখামার হাইস্কুলের এক ছাত্র বলে, কোনদিন ভাবিনি যে আমার হাতে ট্যাব থাকবে। কারণ আমরা অসহায় গরীব পরিবারের। যা উপার্জন করে তা দিয়েই কোন মতে সংসার চলে যায় ।আমার এই স্বপ্ন পূরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমাদের মতো পড়ুয়াদের পাশে থাকার জন্য। রাজখামার হাইস্কুলের আর এক ছাত্রী দুর্বা নন্দী বলে, ট্যাবের টাকা পেয়ে খুবই আনন্দিত। ছাত্রীটি আরো বলে নবম শ্রেণীতে সাইকেল পেয়েছি, এখন পেলাম ট্যাবের টাকা।আমি খুব খুব খুশি। পড়ুয়াদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে।

No comments:
Post a Comment