বাইক চুরি চক্রের পর্দা ফাঁস! - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Saturday, 9 January 2021

বাইক চুরি চক্রের পর্দা ফাঁস!

 



নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৯ জানুয়ারি :- বাইক চুরি চক্রের পর্দা ফাঁস করলো উত্তর দিনাজপুর ইসলামপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ বাইক চুরি চক্রের পাঁচ অন্যতম পান্ডাদের গ্রেফতার করার পাশাপাশি তাদের কাছ থেকে পাঁচটি চোরাই বাইক উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে , জাফর এবং মুশাররফকে ওই চুরি চক্রের যুক্ত থাকার অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে বাকি তিনজনের হদিস পাওয়া যায়। চোরাই যাওয়া বাইক গুলি যথাক্রমে তিনপুল থেকে দুটি, বলঞ্চা থেকে একটি, জীবন মোড় থেকে একটি এবং ডাঙ্গাপাড়া থেকে একটি অর্থাৎ সর্বমোট পাঁচটি বাইক উদ্ধার করে ইসলামপুর থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad