নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৯ জানুয়ারি :- ২৪ ঘণ্টার মধ্যে পুখুরিয়া থানার পরানপুরে ছাত্র খুনের ঘটনার কিনারা করল পুলিশ। বিতান দাস ও সাগর কৈবর্ত নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর অপহরণ করে মোটা অংকের টাকা ওই ছাত্রের বাবার কাছ থেকে দাবি করার প্লানিং ছিল এই দুই যুবকের।কিন্তু অপহরণের সময় ওই ছাত্র অচৈতন্য হয়ে পড়লে ভয় পেয়ে যায় এই দুই যুবক। এরপরই ইলেকট্রিকের তার জড়িয়ে শ্বাসরোধ করে খুন করা হয় ওই স্কুল ছাত্রকে। পুলিশি জেরায় ঘটনার সত্যতা স্বীকার করেছে অভিযুক্ত দুই যুবক বলে দাবি জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়ার। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে।
No comments:
Post a Comment