নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৯ জানুয়ারি :- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পঞ্চায়েত সমিতির প্রাঙ্গনে আজ ব্লকের দরিদ্র মহিলাদের স্বনির্ভর করবার রাজ্য সরকারের সম্পুর্ণ আর্থিক সহায়তায় লক্ষ্যে ১০ টি করে R.I.A প্রজাতির মুর্গীর বাচ্চা প্রদান করা হল। আজ ৮ ই জানুয়ারি বালুরঘাট ব্লকের ৩২০ জন কে ব্লক প্রানী সম্পদ দপ্তরের পক্ষ থেকে এই মুর্গীর বাচ্চা তুলে দেওয়া হয়। জানা গেছে ব্লকের মোট ৪৩৮০ জন কে এই মুর্গীর বাচ্চা তুলে দেওয়া হবে। আজ সেই মত বালুরঘাট ব্লকের বোয়ালদার ও পতিরাম গ্রাম পঞ্চায়েতের দরিদ্র মহিলাদের হাতে এই মুর্গীর বাচ্চা তুলে দেওয়া হয়। গ্রামীন মহিলাদের স্বনির্ভর করবার লক্ষ্যে রাজ্য সরকারের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
No comments:
Post a Comment