নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৮ফেব্রুয়ারি :- রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পোষ্টরে পানের পিক ওপ্রদেশ কংগ্রেসের সভাপতি অধির রঞ্জন চৌধুরীর পোষ্টারে পানের পিক কালি লাগিয়ে দেওয়ায় উত্তেজনা ছড়ালো শিলিগুড়ির বাগডোগরা এলাকায়। সম্প্রতি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে আসেন তার এই সফরে জন্য তৃনমুল নেতৃত্বরা বাগডোগরা বিমান বন্দরের যাওয়ার রাস্তায় মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে পোষ্টার লাগায়। অন্য দিকে কংগ্রেসের মহামিছিল ও সভায় যোগ দিতে আসেন অধির রঞ্জন চৌধুরী। তার ছবি দিয়ে পোষ্টার লাগায় কংগ্রেস সমর্থকরা। এদিন বাগডোগরা যুব তৃনমূলের সমর্থকরা লক্ষ্য করেন কে বা কারা পানের পিক, সিমেন্টের ঘোলা ও কালি ছবিতে লাগিয়ে দিয়ে গেছে নিজেদেন উদ্যোগে তার ছবি গুলি পরিস্কার করেন। শুধু তৃনমূল সুপ্রিমো নয় অধির রঞ্জন চৌধুরীর ছবি ও তারা পরিস্কার করে। তারা জানান বিজেপি এই জঘন্য রাজনীতি করছে পানের পিক ফেলে।।

No comments:
Post a Comment