নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২১জানুয়ারি :- ভারত মায়ের বীর সন্তান নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্ম জয়ন্তী। আর তা নিয়ে সারাদেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর বাসীর কাছেও এক আনন্দ ময় সময়। কিন্তু কিছু অজানা তথ্য আমরা জেলাবাসী হিসেবে অনেকই জানিনা। ভারত বাংলাদেশ সীমান্তে দক্ষিণ দিনাজপুরের হিলি বর্ডার, জানাগেছে ১৯২৮ সালে যখন ভয়াবহ বন্যায় অবিভক্ত দিনাজপুর জেলা ভেসে গেছিল বন্যার জলে তখন এই অঞ্চলের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন নেতাজি। তাই জেলার লোকেদের পাশে কাধে কাধ মিলিয়ে রিলিফ ফান্ড জোগাড় করতে দার্জিলিং মেলে ধরে নেতাজী এসেছিলেন তৎকালীন অবিভক্ত জেলা দিনাজপুরে। যা বর্তমানে বাংলাদেশ রেল স্টেশন তিনি নেমেছিলেন হিলিতে রাত্রি যাপন করেন, রায়বাহাদুর কুমুদ নাথ দাস এর কাছারী বাড়িতে বলে জানা যায়। নেতাজীর জেলায় আগমন ঘিরে এলাকার মানুষ তাকে স্থানীয় বারোয়ারী তলায় সংবর্ধনাও দেন।

No comments:
Post a Comment