
নিজস্ব প্রতিনিধি কলকাতা ১৩ ই জানুয়ারি
তৃণমূলের পতাকা লাগানো মঞ্চে উপস্থিত পুলিশ আধিকারিক। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হচ্ছে বিতর্ক। মালদার বামন গোলা রংপুর এলাকার ঘটনা। যুব দিবস উপলক্ষে ওই এলাকা থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য তথা মালদা জেলা পরিষদের বনভূমি কর্মদক্ষ পিংকি সরকার মাহাতোর উদ্যোগে স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কম্বল বিলিং অনুষ্ঠান আয়োজিত হয়। মঞ্চে লাগানো রয়েছে তৃণমূলের ব্যানার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আর সেই মঞ্চে উপস্থিত পাকুয়াহাট ফারির ওসি অজয় চৌধুরী ও বামন গোলা আরেক পুলিশ আধিকারিক। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে নির্বাচনের আগে মানুষকে চমকানোর' জন্যই তৃণমূল পুলিশ আধিকারিকদের তাদের দলীয় মঞ্চে বসাচ্ছে। যেসব পুলিশ আধিকারিকরা মঞ্চে বসে তাদের বিরুদ্ধে আগামী দিনে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে।
No comments:
Post a Comment