নিজস্ব প্রতিনিধি কলকাতা ১২ই জানুয়ারি
বন দপ্তরের সহযোগিতায় এবং শিলিগুড়ির সেচ্চাসেবি সংগঠন ন্যাফের উদ্যোগে গাজোলডোবায় পাখি গনোনার কাজ শুরু হল।
ন্যাফের কর্ডিনেটার অনিমেষ বসু বলেন, গতকাল ফুলবাড়ি ব্যারেজে এবং আজ গাজোলডোবার তিস্তার জলাশয়ে পাখি গনোনার কাজ শুরু হয়েছে। ১৪ জনের দল রয়েছে এই পাখি গনোনার জন্য। ৭ টি দলে ভাগ হয়ে নৌকায় করে তিস্তার জলে পাখি গনোনা চলেছে। তবে প্রচন্ড কুয়াশার জন্য সমস্যা হয়েছে। তবে এবছর পরিযায়ী পাখির সংখ্যা কম গাজোলডোবায়। তবে ফুলবাড়ি ব্যারেজে এবছর পাখির সংখ্যা বেরেছে। আগামি এক দুদিনের মধ্যে গাজোলডোবায় কত পাখি এসেছে তা বলতে পারবো। তিস্তা ব্যারেজে গনোনার কাজ শেষ। অনিমেষ বসু বলেন বহু পাখির পাশাপাশি
গার্ডোয়াল, রেডিসাস ডাক, কমোনটি জাতীয় পাখি প্রচুর রয়েছে।
এখন মানুষ সে ভাবে সতর্ক না হওয়ার কারনে পাখি সংখ্যা কমছে। তবে আনন্দের খবর এবছর রকমারি পাখি দেখা গেছে এই তিস্তার জলে।
কোলকাতা, শিলিগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর থেকে পাখি বিশেষজ্ঞরা এদিন পাখি গনোনা করতে তিস্তা ব্যারেজে আসেন। গাজোলডোবায় তিস্তার জলাশয়ে কত পাখি আছে তা গনার শেষেই জানা যাবে।

No comments:
Post a Comment