নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১৪ জানুয়ারি
বুধবার রাত আটটার দিকে দক্ষিন দিনাজপুর জেলায় করোনা ভ্যাকসিন এসে পৌছল।বালুরঘাট জেলা হাসপাতালের পিপি ইউনিটে এই ভ্যাকসিনকিট গুলি রাখা হয়েছে।
শনিবার সারা দেশের সাথে দক্ষিন দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতরের নির্ধারিত ফোর ফ্রন্টে থাকা ১৮ হাজার করোনা যোদ্ধাদের ভ্যাকসিনের টিকাকরন শুরু করা হবে।তবে তার আগে এই সব ভ্যাকসিন কিট গুলো স্বাস্থ্য দফতরের নির্দিষ্ট টিকাকরন সেন্টার গুলিতে কোল্ড চেনের মধ্যমে পৌছে দেওয়া হবে বলে জেলা স্বাস্থ্য দফতর সুত্রে জানা গেছে।

No comments:
Post a Comment