অপরাধমূলক কাজকর্ম বেড়েই চলছে শিলিগুড়িতে - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Thursday, 28 January 2021

অপরাধমূলক কাজকর্ম বেড়েই চলছে শিলিগুড়িতে





নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৮জানুয়ারি :-

শিলিগুড়ি শহরে ক্রমশই বেড়ে চলছে অপরাধমূলক কাজকর্ম।আর তাতেই উদ্বিগ্ন শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।পর্যাপ্ত সিসিটিভি না থাকায় খোদ পুলিশ কমিশনার আক্ষেপ প্রকাশ করলেন।সিসিটিভি লাগানোর জন্য শহরের নামজাদা ব্যাক্তির দ্বারস্থও হবে কমিশনারেট।বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং এর বক্তব্য শহরে পর্যাপ্ত সিসিটিভি না থাকায় আমাদের অপরাধ সমাধানের জন্য অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে।তাই আমরা শহরের নামজাদা ব্যাক্তি সহ বিভিন্ন সংগঠনকে আহ্বান জানাবো তারা যাতে এগিয়ে আসেন সিসিটিভি লাগানোর জন্য।কারণ শহরে এই মুহুর্তে ২০০-২৫০ ক্যামেরা লাগানো আছে কিন্তু তা যথেষ্ট নয়।আমাদের প্রয়োজন কমবেশী ২০০০-২৫০০ ক্যামেরা।তাই আমরা বিষয়টি সমাধানের জন্য সকলের সহযোগিতা চাই।সম্প্রতি শহরে একের পর এক ব্যাঙ্ক লুঠের চেষ্টা হয়।আর তা সমাধান করতে গিয়ে দুজনকে গ্রেফতারও করেছে পুলিশ।তাদের থেকে বেশ কিছু মোবাইল,নগদ অর্থ সহ এটিএম ভাঙার যন্ত্রপাতিও উদ্ধার হয়।কিন্তু এদের সাথে আর অনেকে জড়িত আছে তাদের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।ঘটনায় দুজনকে গ্রেফতারও করা হয়েছে।তাদের মধ্যে একজন সেনাবাহিনীর সাথেও যুক্ত।তিনি হরিয়ানার বাসিন্দা।বহুবছর ধরে তিনি সেনাবাহিনী থেকে বিতাড়িত।ধৃতদের নাম রাহুল কুমার ও প্রবীণ কুমার।তারা এর আগেও গুরগাওতে গ্রেফতার হয়েছিল একই ঘটনার জেরে।এই ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ।তারা তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে।তবে আক্ষেপের জায়গা এখানেই যে সিসিটিভি থাকলে খুব সহজে এসব ঘটনা সমাধান করা যেত।পাশাপাশি শহরে একের পর এক ছিনতাই এর ঘটনা বাড়ছে।এই নিয়ে কমিশনারের বক্তব্য আমরা এই ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল।যারা ড্রাগের নেশার সাথে যুক্ত তারাই এসব কাজ করে থাকে মুলত।তবে এদের গ্রেফতার করার জন্য পুলিশ সদা তৎপর।তবে সিসিটিভি ক্যামেরার সংখ্যা যত দ্রুত বাড়বে আমাদের ততই সুবিধা হবে।তাই ক্যামেরা লাগানোর জন্য যারা এগিয়ে আসবে তাদের সকলকেই স্বাগত।

No comments:

Post a Comment

Post Top Ad