সিটি সেন্টারে পর্যটন মেলা - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Friday, 29 January 2021

সিটি সেন্টারে পর্যটন মেলা

 



নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৯জানুয়ারি :-

শিলিগুড়ির সিটি সেন্টারে শুরু হল  তিনদিন ব্যাপি সপ্তম পর্যটন মেলার।

করোনা পরিস্থিতি থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার পর শিলিগুড়িতে আজ থেকে প্রথম শুরু হল পর্যটন মেলার। শুক্রবার থেকে  রবিবার পর্যন্ত এই তিনদিন চলবে মেলাটি। শিলিগুড়ির সিটি সেন্টারে তিনদিন দুপুর ১ টা থেকে রাত আট টা পর্যন্ত সপ্তম পর্যটন মেলা চলবে। তিন দিনের এই এক্সিবিশনে ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয় ছাড়াও থাকবে ছত্রিশগড়, গুজরাত,  হিমাচল ট্যুরিজম। এছাড়া থাকবে শিলিগুড়ির ছোট-বড় বিভিন্ন টুরিজম গুলি। শুক্রবার এই মেলার উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। করোনা ভয় কাটিয়ে মানুষ যে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু কেরেছে এটা একটা ইতিবাচক দিক।

এর সাথে সাথে পর্যটন ব্যাবসাও ঘুড়ে দাড়াবে বলে আশা প্রকাশ করেন পর্যটন মেলায় অংশগ্রহণ করতে আশা বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা।।

No comments:

Post a Comment

Post Top Ad