নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২২জানুয়ারি :-
ATM,দেড় লক্ষ টাকা ও বেশ কিছু মোবাইল সহ দুজনকে গ্রেপ্তার করল এসটিএফ।উদ্ধার একটি গাড়ি।শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ীতে অভিযান চালায় এসটিএফ।অভিযানে সনু কুমার এবং সঞ্জয় নামে দুজনকে গ্রেফতার করা হয়। দুজনেই হরিয়ানার বাসিন্দা।তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫২টি ATM,দেড় লক্ষ টাকা এবং বেশ কিছু মোবাইল।ধৃতরা গুয়াহাটি থেকে কলকাতার দিকে যাচ্ছিল।ফুলবাড়িতে এন জে পি থানার পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।বাজেয়াপ্ত করা হয়েছে একটি চারচাকা গাড়িও।পুলিশের অনুমান,ধৃতরা সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত।উপভোক্তাদের ফোন করে এটিএম কার্ডের নম্বর হাতিয়ে টাকা লুঠ করত।ধৃতদের শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।

No comments:
Post a Comment