অমিত শাহের সাভার আগে গাইঘাটা জুড়ে তৃণমূলের পতাকা, তুঙ্গে রাজনৈতিক তরজা. - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Thursday, 28 January 2021

অমিত শাহের সাভার আগে গাইঘাটা জুড়ে তৃণমূলের পতাকা, তুঙ্গে রাজনৈতিক তরজা.

 



নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৮জানুয়ারি :-

আগামী 30 শে জানুয়ারি ঠাকুরনগরের সভা করতে আসবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ.সভার আগে জোরকদমে চলছে সভাস্থল ও হেলিপ্যাড তৈরির কাজ.পাশাপাশি রাজনৈতিক শক্তি দেখাতে মরিয়া শাসক দল তৃণমূল কংগ্রেস. গোটা গাইঘাটাজুড়ে ছেয়ে ফেলা হয়েছে তৃণমূলের পতাকায়. বৃহস্পতিবার দুপুরে চাঁদপাড়া ঠাকুরনগরের রাস্তায় পতাকা লাগাতে দেখা গেল তৃণমূল কর্মীদের.

 এ ব্যাপারে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মোনস্পতি দেব বলেন "এইরকম অপসংস্কৃতি তৃণমূল নামক রাজনৈতিক দল বিশ্বাস করে,  যারা পতাকা লাগাচ্ছে তারা দলের কেউ নয়, ভাড়াটে মোদ মাতাল"

 পাল্টা তৃণমূল কংগ্রেসের বনগাঁ লোকসভা কমিটির চেয়ারম্যান গোবিন্দ দাস বলেন " এই কালচারটা আগে ছিল না, রিসেন্টলি শুরু হয়েছে, রাজনৈতিক সভা সমিতি যে দলেরই হোক দলের সাংগঠনিক শক্তি দেখানোর জন্য ফ্লেক্স পতাকা লাগানো হয়.

No comments:

Post a Comment

Post Top Ad