নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১৬জানুয়ারি :- প্রথম ধাপে মালদা জেলার ৮ টি কেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। শনিবার প্রথম করোনা ভ্যাকসিন দেওয়া হল জেলার ৮ টি কেন্দ্র থেকে। মোট ৮০০ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন দেওয়া হবে, মালদা মেডিকেল কলেজ হাসপাতাল, কালিয়াচক-৩ নম্বর ব্লকের বেদরাবাদ গ্রামীণ হাসপাতাল, কালিয়াচক-১ নম্বর ব্লকের সিলামপুর গ্রামীণ হাসপাতাল, মানিকচক গ্রামীণ হাসপাতাল,রতুয়া গ্রামীণ হাসপাতাল, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল, চাঁচল মহাকুমা হাসপাতাল ও বামোনগোলা ব্লকের মুদিপুকুর গ্রামীণ হাসপাতাল। প্রতিটি কেন্দ্রে ১০০ জন করে স্বাস্থ্য কর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে। শনিবার মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ছয় তলায় পর্যবেক্ষণ কক্ষে টিকাকরণ কর্মসূচি শুরু হয়।

No comments:
Post a Comment