ভ্যাকসিনের টীকা নেওয়ায় বিতর্ক! - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Monday, 18 January 2021

ভ্যাকসিনের টীকা নেওয়ায় বিতর্ক!

   


   নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১৮জানুয়ারি :-উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের তৃণমূল নেতা তথা হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায়ের করোনা ভ্যাকসিনের টীকা নেওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি তিনি হেমতাবাদ ব্লক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যান সমিতির চেয়ারম্যান হবার সুবাদে টীকার তালিকায় তার নাম ছিল। সেই তালিকায় নাম থাকার কারনে তিনি করোনা টীকা নিয়েছেন। সভাপতি শেখর রায় এই টীকা নেওয়াকে কোন অন্যায় দেখছেন না। তৃনমূল এটা অন্যায় হিসেবে না দেখলেও বিজেপি, বিধায়কের এই ভূমিকার তীব্র প্রতিবাদ করেছে। বিজেপির হেমতাবাদ মন্ডল কমিটির সভাপতি দেবব্রত সাহা অভিযোগ করে বলেন সাধারন মানুষের কথা না ভেবে হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃনমূল নেতা টীকা নিয়ে নিজেকে বাচানোর চেষ্টা করেছেন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষনার সঙ্গে সঙ্গে সারা দেশে করোনা টীকা দেওয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী প্রথম পর্যায়ের স্বাস্থ্যকর্মি,চিকিৎসক,নার্সিং ষ্টাফ এবং স্বাস্থ্যের সঙ্গে যুক্ত কর্মিরা এই টীকা পাবেন। 

No comments:

Post a Comment

Post Top Ad