নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৪জানুয়ারি :-নভেম্বর মাসে ফুলবাড়ি চুনাভাটি এলাকা থেকে তিনজন ডাকাতকে অস্ত্র সহ গ্রেপ্তার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।তবে ঘটনাস্থল থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হয় এক ডাকাত।দির্ঘ প্রচেষ্টার পর অবশেষে শনিবার সেই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।দেবাশিষ দাস নামে ওই কুখ্যাত দুস্কৃতি বাড়িভাষায় আত্মগোপন করে ছিল।গোপন সুত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।জানা গেছে ধৃত দেবাশিস দাসের বাড়ি মাড়িগাড়া এলাকায়।নানান অসামাজিক কাজে লিপ্ত সে।রবিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

No comments:
Post a Comment