বেতন না পাওয়ায় বিক্ষোভ! - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Friday, 22 January 2021

বেতন না পাওয়ায় বিক্ষোভ!

      


  

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২২জানুয়ারি :-গত ডিসেম্বর মাস এবং জানুয়ারির তিন সপ্তাহ পার অথচ বেতন পাচ্ছেন না ডুয়ার্সের মাল ব্লকের কুমলাই চাবাগানের স্টাফ ও সাবস্টাফরা।এরই প্রতিবাদে সকালে কাজে না গিয়ে গেটমিটংয়ে সামিল হলো ডুয়ার্সের কুমলাই চাবাগানের স্টাফ ও সাবস্টাফরা। রীতিমতো বিক্ষোভও দেখান তারা। 

      সকালে চাবাগানে গিয়ে দেখা গেল রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন কর্মীরা। কর্মীদের পক্ষে চাবাগানের সর্দার এতোয়া গোয়ালা জানান, গত ডিসেম্বর মাসের বেতন পাইনি। আজ জানুয়ারি মাস শেষ হতে লাগলো অথচ আমরা বেতন পাচ্চিনা।রোজ ম্যানেজারের সাথে দেখা করে বলছি, কিন্তু, কোন সুরাহা নেই। আমরা প্রচন্ড আর্থিক সংকট পড়েছি। এই কোম্পানির আরও ৪টি চাবাগান আছে সেখানে এই সমস্যা নেই। আমাদের এখানে এই সমস্যা চলছে। শুধু তাই নয়, প্রবিডেন্ট ফান্ডের টাকা কাটা হলেও তা সংশ্লিষ্ট দপ্তরে জমা হচ্ছে না। অবসরপ্রাপ্ত শ্রমিকদের সমস্যা হচ্ছে। এজন্য আমার গেটমিটংয়ে সামিল হয়েছি। যতদিন সুরাহা না হয় ততদিন আমাদের এই কর্মসূচি চলবে। 



No comments:

Post a Comment

Post Top Ad