শশুর বাড়ির অত্যাচারে মৃত্যু হল গৃহবধূর। - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Thursday, 28 January 2021

শশুর বাড়ির অত্যাচারে মৃত্যু হল গৃহবধূর।




       নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৮জানুয়ারি :-মৃতার নাম পূজা দত্ত বাউলি(২৩)।বাড়ি হাবরা থানার কুমড়া পাঁচঘোড়িয়া এলাকায়।পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় সাড়ে পাঁচ বছর আগে দেগঙ্গা থানার কান্দেবকাটি এলাকার বাসিন্দা পুলকের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় হাবরা থানার কুমড়া পাঁচঘোড়িয়া এলাকার বাসিন্দা পুঁজার দত্ত বাউলির।তবে পুজা দত্ত বাউলি এবং পুলক বাউলির সংসারে সাড়ে তিন বছরের ছেলে এবং দু বছরের কন্যা সন্তান রয়েছে।দেখাশোনা করে বিয়ে হলেও পন বাবদ নগদ টাকা এবং জিনিস পত্র এমনকি আসবাবপত্র সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে।অভিযোগ বিয়ের পর থেকেই পুজাকে তার বাপের বাড়ি থেকে পুনরায় বিভিন্ন ভাবে পন বাবদ টাকার জন্য চাপ দিতেন পুলক।এমনকি মাঝেমধ্যে পুজাকে মারধর করা হতো বলেও অভিযোগ করেন তার মা স্বপ্না দত্ত।কর্মসুএে পুজার বাবা বিরেন দত্ত এবং দাদা বাবু দত্ত কর্নাটকে থাকেন‌।তবুও মেয়ের মুখের দিকে তাকিয়ে পুলককে মাঝে মাঝেই টাকা দেওয়া হতো।মেয়ের বিয়ের সময় পন বাবদ টাকা দেওয়া হলেও ফের মেয়ের উপর অত্যাচার থেকে বাঁচাতে বাবা ছেলের উপার্জন করা অর্থ জামাইকে দিতেন।কিন্তু তারপরেও মাঝেমধ্যে লেগেই থাকত এই অশান্তি।পুজার মা স্বপ্না দত্ত জানিয়েছেন,পূজার উপর অত্যাচার করা হলেও পূজা তার মাকে জানাতেন ছোট ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে সংসার করবেন।তবে গত চারদিন ধরে পুজার মোবাইল ফোন বন্ধ তাই কোন রকম ভাবে যোগাযোগ করা যাচ্ছে না।বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ শ্বশুরবাড়ি এলাকার স্থানীয় জনপ্রতিনিধি হটাৎ ফোন করে জানান,পুঁজা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তাকে হাবড়া হাসপাতালের নিয়ে যাওয়া হয়েছে।সেই মতোই স্বপ্না দত্ত এবং তার আত্মীয়রা ছুটে আসেন হাবড়া হাসপাতালে তবে সেখানে মৃত অবস্থায় রয়েছে স্বপ্নার দেহ।এদিন সকালে পুজার পরিবারের পক্ষ থেকে দেগঙ্গা থানায় পুজাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে লিখিত অভিযোগ দায়ের করেন।

No comments:

Post a Comment

Post Top Ad