আবার ও কলকাতার বেহালা তে নকল দব্যের হদিশ - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Saturday, 16 January 2021

আবার ও কলকাতার বেহালা তে নকল দব্যের হদিশ




নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১৬জানুয়ারি :-

বেশ কিছুদিন আগে কলকাতা শহরের পোস্তা থানার অন্তর্গত বড় বাজারে নকল কমফোর্ট কোম্পানির মশা মারা ধুপের সন্ধান মেলে পুনরায় শনিবার এই ঘটনার পুনরাবৃত্তি হলো বেহালার সোরশুনা থানার অন্তর্গত 316 সরকার হাট লেনের গার্ডেন স্ট্রিট এলাকায়।


এক গোপন সূত্রে খবর পেয়ে কলকাতাপুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও আই পি ইনভেস্টিগেশন আ্যন্ড ডিটেকটিভ সার্ভিস নামের এক প্রাইভেট সংস্থা এর যৌথ উদ্যোগে শনিবার দুপুরে  316 সরকার হাট লেনের গার্ডেন স্ট্রিট এলাকার একটি গোডাউনে অভিযান চালায় এবং তারপর দেখা যায় ঐ গোডাউনে  তৈরি করা হচ্ছে, কমফোর্ট নামের এক  নামী কোম্পানির মশা মারার নকল ধূপ।  প্রায় লক্ষাধিক টাকার  ধূপ বানানোর সরঞ্জামসহ নকল ধূপের প্যাকেট উদ্বার করেছে পুলিশ । ইতিমধ্যে গোডাউনের ওই মালিক কে গ্ৰেপ্তার করেছে সোরশুনা থানার পুলিশ ।এবং এই অসাধু চক্রের পিছনে আর কারা যুক্ত রয়েছে তা জানতে তদন্তে নেমেছে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

No comments:

Post a Comment

Post Top Ad