সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Thursday, 14 January 2021

সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার।

 



নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১৪ জানুয়ারি

 গঙ্গাস্নানের মধ্যে দিয়ে পুর্ণ্যার্জন করা যায় এমন বিশ্বাস হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে। মকর সংক্রান্তির বিশেষ রাশিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরে স্নান করাটা প্রচীনকাল থেকে চলে আসছে। সেখানে প্রতিবছর সমাগম হয় দেশ বিদেশ থেকে আগত লক্ষ লক্ষ মানুষের। কিন্তু ইচ্ছে থাকলেও আর্থিক অসঙ্গতি, বয়স কিংবা অনান্য নানাবিধ সমস্যায় সেখানে গিয়ে পুন্য স্নান করা হয়ে ওঠেনা বহু ধার্মিক মানুষের। পুন্য  অর্জনের লক্ষ্যই যেন বিকল্প পথ বের করেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিন্দু ধর্মাবলম্বীরা। এই জেলার হাজার হাজার মানুষের কাছে এই মুহুর্তে বালুরঘাটের জলঘর গ্রাম পঞ্চায়েতের আত্রেয়ীপারের গঙ্গাসাগর এলাকাটি পুন্যক্ষেত্র হয়ে উঠেছে শুধু নাম মাহাত্ব্যের কারণেই। সেখানে মকর সংক্রান্তিতে হাজার হাজার মানুষের স্নানকে কেন্দ্র করে বসে বিরাট মেলা। কয়েকদিন ধরে চলে নামসংকীর্তন। গঙ্গাসাগর নামের এলাকাটি একটি সাধারণ গ্রাম।

No comments:

Post a Comment

Post Top Ad