চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ। - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Monday, 18 January 2021

চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ।

    

নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১৮জানুয়ারি :-  চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ। আর সেই উপলক্ষে এই বছরটিকে স্মরণীয় করে রাখতে বিএসএফ-বিডিআর এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে মৈত্রী সাইকেল র‍্যালি। যে র‍্যালিটি ভারতের ছয়টি রাজ্য কে ছুয়ে ভারত বাংলা সীমান্তের মোট ৪ হাজার ৬৬ কিলোমিটার পাড়ি জমিয়ে আগামী ১৭ই মার্চ মিজোরামের সিলকোট BOP তে গিয়ে শেষ হবে। সেই মত আজ দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের লক্ষ্মী-নারায়নপুর সীমান্ত থেকে একটি সাইকেল র‍্যালির আয়োজন করা হল আজ ১৮ই জানুয়ারি। এই র‍্যালিটিও আগামী ১৭ই মার্চ অন্যান্য সাইকেল র‍্যালির সাথেই সিলকোট BOP তে গিয়ে শেষ হবে। আজ দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু হওয়া এই র‍্যালির সুচনা পর্বে উপস্থিত ছিলেন বিএসেফের পক্ষে ডি আই জি রাজিব রঞ্জন শর্মা ও বিডিআর এর পক্ষে আদাতলা BOP র ১৬ ব্যটিলিয়নের সুবেদার আব্দুল লতিফ।এই সাইকেল র‍্যালির নেতৃত্ব দিচ্ছেন টিম ক্যাপ্টেন জিতেন্দ্র কুমার এবং জিতেন্দ্র সিং । এই বর্নাঢ্য সাইকেল র‍্যালিকে অভিবাদন জানাতে উপস্থিত ছিলেন লক্ষ্মী-নারায়নপুর সীমান্তের অসংখ্য সাধারণ মানুষ।

No comments:

Post a Comment

Post Top Ad