বনদফতরের অভিযানে উদ্ধার বিপুল পরিমান কাঠ। - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Tuesday, 19 January 2021

বনদফতরের অভিযানে উদ্ধার বিপুল পরিমান কাঠ।

   


  নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১৯জানুয়ারি :- বনদফতরের অভিযানে উদ্ধার বিপুল পরিমান কাঠ।ধূপগুড়ি শহরের ১০ নং ওয়ার্ডে মঙ্গলবার সকালে অভিযান চালায় বনদফতরের মরাঘাট রেঞ্জের বনকর্মীরা। গোপন সুত্রে খবর পেয়ে রেঞ্জার রাজকুমার পালের নেতৃত্বে বনকর্মীরা অভিযানে নামেন।স্থানীয় এক বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৪০ সি এফ টি চেরাই করা টিক কাঠ উদ্ধার করা হয়।ঘটনায় কাঠ গুলি বাজেয়াপ্ত করে বনদফতরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে এবং ঐ ব্যক্তির নামে বনদফতরের পক্ষ থেকে ৩০ দিনের মধ্যে কাঠের বৈধতার নথি দাখিলের নোটিশ দেওয়া হয়েছে বলে বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad