শ্রী রাম আর নেতাজী কে অপমান করায় অভিনব উদ্যোগ! - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Thursday, 28 January 2021

শ্রী রাম আর নেতাজী কে অপমান করায় অভিনব উদ্যোগ!

      

   নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৮জানুয়ারি :- শ্রী রাম আর নেতাজী কে অপমান করায় অভিনব উদ্যোগ গ্রহন করল তৃনমূল কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠন। শিলিগুড়ির সুভাষ পল্লী মোরে নেতাজীর প্রতিকৃতির পায়ে ফুল দিয়ে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইলেন তারা। উল্লেখ্য গত ২৩শে জানুয়ারি কেন্দ্র সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর কলকাতার ভিক্টোরিয়ায় নেতাজী সুভাসচন্দ্র বোসের ১২৫তম জন্মদিবস পালন করে। সে দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যপাল জগদ্বীপ ধনকর ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে ভাষন দিতে বলার জন্য আহ্বান জানাতেই জয় শ্রী রাম ধ্বনি দিতে শুরু করে দর্শকাশন থেকে। এতে মুখ্যমন্ত্রী অপমানিত বোধ করে আর ভাষন দেননি। তৃনমূলের ছাত্র সংগঠনের পক্ষ থেকে নির্নয় রায় জানান যে সেদিন নেতাজীর পাশাপাশি শ্রী রাম কেউ অপমান করা হয়েছিল। কারন বাঙ্গালী রামকে দেবতা আর নেতাজীকে আর্দশ মেনে এসেছে। তাই নেতাজীর জন্মদিনে রাম নামে স্লোগান দেওয়া মানে দুজনকে অপমান করা হয়েছে৷ তাই তারা বাঙ্গালির আদর্শ নেতাজির কাছে যারা সেদিন ভুল করেছে তাদের হয়ে আজ ক্ষমা চাইলো তারা।।

No comments:

Post a Comment

Post Top Ad