ধান কেনার অভিযোগে বিক্ষোভ আউশগ্রামের বিল্বগ্রামে - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Tuesday, 19 January 2021

ধান কেনার অভিযোগে বিক্ষোভ আউশগ্রামের বিল্বগ্রামে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১৯জানুয়ারি :-

পূর্ব বর্ধমানের নানা এলাকায় সরকারি সহায়কমূল্যে ধান কেনা চলছে। বিল্বগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নথিভুক্ত রয়েছেন ৩৫২ জন চাষি। তাদের মধ্যে মাত্র কুড়ি জনের ধান কেনা হবে এই ঘোষণায় ক্ষুদ্ধ চাষিরা।তাদের অভিযোগ ; কৃষকদের ধান কেনা নিয়ে নানা অনিয়ম করছে সমবায় সমিতি। কৃষকরা ধান বিক্রি করতে এসে বারবার ফিরে যাচ্ছেন। এই অভিযোগ তুলে এদিন সমবায় সমিতির দপ্তরে তালা লাগিয়ে দিলেন ক্ষুব্ধ চাষীরা । সমবায় সমিতির আধিকারিকদের  দীর্ঘক্ষণ তালাবন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউসগ্রাম এক ব্লকের বিল্বগ্রাম গ্রাম পঞ্চায়েতে। বিল্লগ্রাম এস কে ইউএস সমবায় সমিতিতে আজ সহায়ক মূল্যে ধান বিক্রি করতে আসেন এলাকার বহু কৃষক। এসে জানতে পারেন মাত্র কুড়ি জন কৃষকের ধান নেওয়া হবে। কোন কুড়ি জন কৃষকের ধান কেনা হবে তার তালিকা না থাকায় অনিয়ম ও দুর্নীতির গন্ধ পান কৃষকরা। তার পরেই তারা সমবায় সমিতির ম্যানেজার পলাশ ভট্টাচার্ষকে ঘরে বন্ধ করে তালা দিয়ে দেয় দেন। এলাকায় উত্তেজনা রয়েছে।এলাকার বাসিন্দা তরুণ ঘোষ জানান;ভোট ঘোষণা হয়ে গেলে ধান কেনা নিয়ে সমস্যা আরো বাড়বে।তাই এখনই প্রতিকার করতে হবে।সিদ্ধেশ্বর হালদার জানান; আজ কোনো সুরাহা না হলে কালও আন্দোলন চলবে ।

No comments:

Post a Comment

Post Top Ad