এটি এম জালিয়াতি চক্রের মূল পান্ডাকে গ্রেপ্তার কোরলো বাগদা থানার পুলিশ - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Saturday, 23 January 2021

এটি এম জালিয়াতি চক্রের মূল পান্ডাকে গ্রেপ্তার কোরলো বাগদা থানার পুলিশ

 




নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২২জানুয়ারি :-

বনগাঁ।  

উত্তর 24 পরগনা জেলার বাগদা থানার বিভিন্ন এ টি এম এর সামনে দাঁড়িয়ে থাকতো অভিযুক্ত।     বয়স্ক, মহিলা টাকা তুলতে এসে সাহায্য চাইলে এগিয়ে এসে সাহায্য করত ওই যুবক l টাকা তুলে দিয়ে এ টি এম কার্ড পরিবর্তন করে দিত l গ্রাহক বাড়ি ফিরতে ফিরতেই এটিএম থেকে টাকা উধাও হয়ে যেত গ্রাহকের তেমনি তিনটি অভিযোগ জমা পড়েছিল বাগদা থানায় l তিনটি অভিযোগে দেড় লক্ষ টাকা হাতানোর অভিযোগ হয় l অভিযোগ পেয়ে তদন্তে নেমেছিল বাগদা থানার পুলিশ, গতকাল রাতে বাগদা থানা পুলিশ গোপালনগর এলাকায় পাল্লাতে গোপালনগর থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে মূল পান্ডা অভিজিৎ বৈদ্যকে গ্রেপ্তার করে l  অভিজিৎ এর কাছ থেকে কয়েকটি এটিএম কার্ড উদ্ধার হয়েছে l ধৃত অভিজিৎকে জিজ্ঞাসাবাদ করে অন্যান্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি করেছে বাগদা থানার পুলিশ l এবং অভিজিৎ বৈদ্যকে আজ বনগাঁ মহকুমা আদালতে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ l

No comments:

Post a Comment

Post Top Ad