পিঠেপুলির কথা মানেই নলেনগুড়। - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Saturday, 9 January 2021

পিঠেপুলির কথা মানেই নলেনগুড়।

   


  নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১০ জানুয়ারি :- দেখতে দেখতে চলে এলো পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তি মানেই জীভে জল আনা পিঠেপুলির সমাহার। পিঠেপুলির কথা মানেই নলেনগুড়। যে নলেনগুড় বা খেজুরের গুড় ছাড়া অসম্পূর্ণ এই পিঠেপুলি। সুগন্ধি সেই নলেনগুড় তৈরির কাজে এখন ব্যাস্ত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কুনোর আশ্রম পাড়ার শিউলি গৌরচন্দ্র সরকার। পেশায় একজন প্রান্তিক চাষী হলেও সংসারের অভাব পূরনে বাড়তি রোজগারের আশায় শীতের মরসুমে এই নলেনগুড় তৈরির কাজ করেন গৌরবাবু। পৌষপার্বণে বাঙালীর ঘরে ঘরে পিঠেপুলি উৎসবের অন্যতম এই নলেনগুড় তৈরির কাজ কিন্তু সহজ নয়। খেজুরগাছ থেকে রস সংগ্রহ করা গাছি অর্থাৎ শিউলির কঠিন পরিশ্রমের ফসল এই সুস্বাদু সুগন্ধি নলেনগুড়। 


No comments:

Post a Comment

Post Top Ad