২০০০ হাজার কোটি টাকা কেন্দ্রীয় বরাদ্দ। - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Sunday, 17 January 2021

২০০০ হাজার কোটি টাকা কেন্দ্রীয় বরাদ্দ।

 

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১৭জানুয়ারি :- বরাদ্দের অভাবে দীর্ঘ একদশক ধরে থমকে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট থেকে - হিলি পর্যন্ত রেলপথ সম্প্রসারন।অথচ এই ভারতীয় হিলি সীমান্তের ওপারের বাংলাদেশের হিলির বুক চিরে স্বাধীনতার অনেক আগে থেকেই কু-ঝিক ঝিক করে ট্রেন দ্রুতবেগে ছুটে চলে রাত- দিন। তবু স্বাধীনতার ৭৪ বছর পরেও হিলি ভারতীয় রেলের মানচিত্রে স্থান পেল না। সামনেই বাংলায় ভোট পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাজেট। সেদিকে লক্ষ রেখে দীর্ঘ এক দশক ধরে অসমাপ্ত হিলি - বালুরঘাট রেলপথ সম্প্রসারনের কাজ সমাপ্ত হলেও হতে পারে এই আশায় বুক বাধছেন হিলির বাসিন্দারা।

২০১০ সালে দেশের রেলমন্ত্রী থাকার সময় এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বালুরঘাট - হিলি পর্যন্ত ২৬ কিমি পথ সম্প্রসারনের প্রকল্প রুপায়নের কথা ঘোষনা করেন। তারপরে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেলপথের জন্য ৪১০ একর জমি চিনহিত করে জেলা প্রশাসন।ইতিমধ্যে সেই ৪১০ একর জমির ম্যাপ অনুযায়ী রেলপথ সম্প্রসারনের দিকে লক্ষ রেখে বালুরঘাটের আত্রেয়ী নদী ও হিলির যমুনা নদীর উপর সেতু নির্মানের জন্য সেতুর পিলার পর্যন্ত রেলের তরফে টেন্ডার মারফৎ তৈরি শুরু করে দেয়। তা আজ ও অর্দ্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে । কিন্তু তিন দফার বাজেটে প্রায় ২০০০ কোটি টাকা বরাদ্দ করা হলেও ২০১১ সালে রাজ্যে সেই মমতা ব্যানার্জী ক্ষমতায় আসার পর জমি জটে জেলা প্রশাসনের তরফে রেলকে জমি হস্তারন্তরিত না করার জন্য সেই প্রকল্প দীর্ঘ একদশক ধরে থমকে রয়েছে। পাশাপাশি জেলা থেকে ফেরত চলে যায় ২০০০ হাজার কোটি টাকা কেন্দ্রীয় বরাদ্দ।



No comments:

Post a Comment

Post Top Ad