বিদ্যুৎ বিল মেটানোর পরও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হল - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Tuesday, 19 January 2021

বিদ্যুৎ বিল মেটানোর পরও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হল

 




নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১৯জানুয়ারি :-

বিদ্যুৎ বিল মেটানোর পরও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হল  রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা  দুর্গাপুর কেমিকেলস টাউনশীপে। আর এর ফলে জল পরিষেবা বন্ধ হয়ে গেছে এই টাউনশিপের প্রায় তিনশোটি ঘরে। সোমবার সন্ধ্যে নাগাদ এই ঘটনা ঘটলেও কেউ একবারও খোঁজ নেয়নি, দেখা মেলেনি স্থানীয় তৃণমূল কাউন্সিলারের। ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ। বকেয়া বিল থাকায় রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর কেমিকেলস কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ডিপিএল, কিন্তু তারা তো প্রতি মাসে রাজ্য সরকারের এই সংস্থাকে বিল দিয়েছেন তাহলে তারা কেন এই ভোগান্তির শিকার হবে। আবাসিকদের প্রশ্ন তাহলে এর নাম ই কি দুয়ারে সরকার? যেখানে কারোর কোনো তাপ উত্তাপ নেই। অভিযোগ দুর্গাপুর কেমিকেলস কারখানায় বকেয়া থাকতে পারে কিন্তু আমরা কোনো অপরাধ করিনি, তাহলে বিদ্যুৎ বিল মেটানোর পরও কেন তারা ভোগান্তির শিকার হবেন।বিজেপি পশ্চিম বর্ধমান জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্তের অভিযোগ এই ঘটনা অমানবিক। কার্যতঃ হাত গুটিয়ে বসে আছেন দুর্গাপুর নগর নিগমের স্থানীয় তৃণমূল কাউন্সিলার আলো সাঁতরা জানিয়েছেন চেষ্টা করছি কিন্তু দল কিছু সিদ্ধান্ত না নিলে কিভাবে রাস্তায় নামবো।দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ্যপ্রসূন কাজী জানালেন বিষয়টি তিনি জানেন না, কর্তৃপক্ষের সাথে কথা বলছি। শ্রমিক বিক্ষোভের আঁচ করতে পেরে মঙ্গলবার সংস্থার সব আধিকারিক দুর্গাপুর ছাড়ে। রাজ্য সরকারের অধীনস্ত সংস্থা দুর্গাপুর কেমিকেলসের বকেয়া বিলের পরিমান বেশ কয়েক কোটি টাকা, রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা সেই বকেয়া বিল না পাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সোমবার সন্ধ্যে থেকে। রাজ্য সরকারের এই সংস্থায় উৎপাদন বন্ধ হয়ে যায় ২০১৯এর ডিসেম্বর মাস থেকে। কারখানা চললেও সরকারী রাজকোষ ভেঙে কর্মীদের পুষছে রাজ্য সরকার. আর এই বিপত্তিতেও

ই এখন আটকে রয়েছে সবকিছু। জল বিদ্যুৎ দুই না থাকায় এখন সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ কটাক্ষ করছে সরকারের দুয়ারে দুয়ারে কর্মসূচীকে

No comments:

Post a Comment

Post Top Ad