অবশেষে ফিরে পেল হারিয়ে যাওয়া ডকুমেন্ট! - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Friday, 29 January 2021

অবশেষে ফিরে পেল হারিয়ে যাওয়া ডকুমেন্ট!



  


   নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৯জানুয়ারি :-পাসপোর্ট,চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্র,অর্থ সহ বেশ কিছু জিনিসপত্র থাকা ব্যাগ ই রিক্সায় ছেরে গিয়েছিলেন কোন যাত্রী।সেই যাত্রীকে হন্য হয়ে খুঁজলেন শিলিগুড়ির শান্তিপাড়ার রতন সূত্রধর।চারদিন শহরের বিভিন্ন এলাকায় ব্যাগের মালিককে খুঁজে বেরিয়েছিলেন রতন বাবু।অবশেষে অম্বিকানগর এর রামপ্রসাদ মন্ডল নামে এক যুবকের সাহায্য নিয়ে খোয়া যাওয়া ব্যাগের মালিকের হাতের সমস্ত কাগজপত্র অর্থ সহ সেই ব্যাগ তুলে দিয়ে সততার পরিচয় দিলেন শিলিগুড়ি শহরের এক ইরিস্কা চালক রতন সূত্রধর।মাদারিহাটের বাসিন্দা শুভম গৌতম গত সপ্তাহে হাসমীচক থেকে আরোগ্য নিকেতন নার্সিংহোম যাওয়ার জন্য ইরিস্কা ওঠেন।সেই সময় ভুলবশত তিনি ইরিস্কার মধ্যেই ব্যাগ ফেলে নেমে যান।এরপর ইরিস্কাতে থাকা এক মহিলার নজরে আসে ব্যাগটি।ব্যাগটি ইরিস্কা চালকের হাতে তুলে দেন ওই মহিলা।অন্যদিকে শুভম গৌতম তার পাসপোর্ট,চিকিৎসার কাগজপত্র এবং অর্থ সহ খোয়া-যাওয়া ব্যাগ খুঁজতে শহরের অলিগলি চোষে বেড়ায়।বিষয় নিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে মাদারিহাট থানাতেও।আর অপরদিকে ইরিক্সা চালক রতন সূত্র ধর ব্যাগ পাওয়া মাত্রই এনজেপি থানার কর্তব্যরত পুলিশকে বিষয়টি জানায়।পাশাপাশি রতন বাবু বিষয়টি জানান এলাকার রামপ্রসাদ মন্ডল নামে এক ব্যক্তিকে।রাম প্রসাদ বাবু ব্যাগটি খুলে দেখেন কিছু নগদ টাকা,আর শুভম বাবুর পাসপোর্ট,ভোটার কার্ড,আধার কার্ড সহ চিকিৎসার জরুরী কাগজপত্র।সেই কাগজপত্র থেকে তার পরিচয় এবং মোবাইল নাম্বার জোগাড় করে মাদানিহাট পুলিশকে খবর দেন রাম প্রসাদ বাবু এবং রতন বাবু।মাদারিহাট থানার পুলিশ খবর দেন শুভম গৌতম বাবু কে।এর পর শুক্রবার নিউ জলপাইগুড়ি থানায় হারিয়ে যাওয়া ব্যাগ নিতে মাদারিহাট থেকে শিলিগুড়ি চলে আসেন শুভম বাবু।তার হাতে তুলে দেন ইরিস্কা চালক রতন বাবু।ব্যাগ পেয়ে খুশি শুভম বাবু বলেন রতন বাবুর সততায় খুশি তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad