দুই নাবালিকাকে ফিরে পেল তার পিতা। - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Saturday, 16 January 2021

দুই নাবালিকাকে ফিরে পেল তার পিতা।

 


  নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১৬জানুয়ারি :- প্রায় সাড়ে চার বছর পর দুই নাবালিকাকে ফিরে পেল তার পিতা। শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার পোকাইজোতের বাসিন্দা সানু দাস।সানু দাস এক কঠিন রোগে আক্রান্ত হলে তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। 

সানু দাস মাছ বিক্রি করে তার সংসার চালাতেন। তাঁর চার ছেলে মেয়েকে নিয়ে থাকতেন। স্ত্রী বছরখানেক আগেই মারা গিয়েছেন। তিনিঅসুস্থ হওয়ার পর চার ছেলেমেয়েকে দেখাশোনার জন্য জলপাইগুড়িতে নিজের বোনের কাছে পাঠিয়ে দেন। তিনি যখন পুরো পুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে তার সন্তানদেরকে নিতে গিয়ে দেখেন,পাড়ার কয়েক জন মিলে তার সন্তানদের হোমে রেখেছেন। 

হোম থেকে নিজের দুই মেয়েকে আনতে গেলে দেখেন হোম তালাবন্ধ। দীর্ঘ খোজাখুজির পর না মেলায় শেষমেশ দার্জিলিং জেল লিগ্যাল এইড ফোরামের দ্বারস্থ হন তিনি। সেখান থেকে পুলিসে অভিযোগ জানানো হয়। ঠিক সেসময় জলপাইগুড়ির ওই হোম কাণ্ডের বিষয় সামনে আসে। অভিযোগ ওঠে,হোম থেকে শিশু পাচারের। শুক্রবার আদালত ওই দুই নাবালিকাকে পাকাপাকিভাবে বাবার কাছে তুলে দেওয়ার নির্দেশ দেয়।





No comments:

Post a Comment

Post Top Ad