অর্জুন সিং এর নেতৃত্বে হাওড়া সিটি পুলিশ কমিশনারের অফিস ঘেরাও! - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Thursday, 28 January 2021

অর্জুন সিং এর নেতৃত্বে হাওড়া সিটি পুলিশ কমিশনারের অফিস ঘেরাও!

    

   নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৮জানুয়ারি :- পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিজেপি কর্মীরা সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে হাওড়া সিটি পুলিশ কমিশনারের অফিস ঘেরাও করল। আজ দুপুরে পুলিশ কমিশনার কুনাল আগরওয়ালের অফিসের সামনে বিজেপি কর্মীরা বঙ্কিম সেতুর নিচ থেকে থেকে মিছিল করে আসে। আগে থেকেই অফিসের সামনে গাডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করে পুলিশ। মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী এবং রাফ।  অর্জুন সিং এর নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধিদল পুলিশ কমিশনারের সঙ্গে অফিসে দেখা করতে যায়। কিন্তু পুলিশ কমিশনার অফিসে না আসায় তারা দেখা করতে পারেননি। এর প্রতিবাদে বিজেপি নেতারা অন্য অফিসারের কাছে স্মারকলিপি জমা দেয়নি। এরপর অর্জুন সিং এর নেতৃত্বে বিজেপি নেতারা কমিশনারের অফিসের সামনে পোস্টার নিয়ে বসে পড়েন। অর্জুন সিং এর অভিযোগ গত শনিবার বেলুড়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে প্রমোদ দুবে নামে এক বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলে গুলি চালানোর পাশাপাশি বোমাবাজি হয়। পুলিশ ওই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় তিনি ক্ষোভ উগরে দেয়। তিনি বলেন ঘটনাস্থল এর যাবতীয় ছবি এবং সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত মূল অভিযুক্ত তৃণমূল নেতা কৈলাস মিশ্রকে পুলিশ গ্রেফতার করেনি। 

No comments:

Post a Comment

Post Top Ad