জমি ও বাড়ি কেনাকে কেন্দ্র করে সংঘর্ষ। - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Sunday, 10 January 2021

জমি ও বাড়ি কেনাকে কেন্দ্র করে সংঘর্ষ।

   


  নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১০ জানুয়ারি :-জমি ও বাড়ি কেনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল চোপড়া থানার ভৈষপিটা এলাকায়। এ ঘটনায় ১ জন পুলিশ কর্মী সহ বেশ কয়েক জন জখম হয়েছেন।তাদের মধ্যে দুই জনকে দোলুয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভৈষপিটা বাজার এলাকার পাশেই চার কাঠা জমি এলাকার শেখ সিরাজউদ্দিন কয়েক মাস আগেই কিনেছিলেন। এদিন সেই জমি ও বাড়ির দখল নিতে গেলে স্থানীয় এক পক্ষ আপত্তি জানালে দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনায় ব্যাপক উত্তেজনা। উভয়পক্ষ পরস্পরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তোলে। তবে যার বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ, সেই আইনুল হক নামে স্থানীয় ওই ব্যক্তি অবশ্য বলেন তিনি অনেক আগেই জমির মালিকের কাছ থেকে  ৬ লক্ষ টাকা দিয়ে জমি বন্ধক নিয়েছেন। টাকা ফেরত না দিয়ে জমি বিক্রি করে দেওয়া হয়। তার দাবি তাকে টাকা ফেরত দেওয়া হোক। পুলিশ সূত্রে জানানো হচ্ছে এখনো লিখিত অভিযোগ জমা পড়েনি। ঘটনার উপর নজরদারি রয়েছে। তবে একজন পুলিশ কর্মী ঢিলের আঘাতে আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে স্বীকার করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad