নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২২জানুয়ারি :-বর্ধমান শহরের বড়নীলপুর মোড়ে একটি স্বর্ণবিপনীর উদ্বোধন করলেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। ফিতে কেটে, প্রদীপ প্রজ্বলন করে বিপনীর উদ্বোধন করেন তিনি। এটি গহনা প্রস্তুতকারক সংস্থার ৩৫০ তম শো রুম। রাজ্যের মধ্যে এটি ২০ তম। যদিও সাংবাদিক সম্মেলনে সাংসদ রাজনৈতিক কোন বিষয় নিয়ে মুখ খোলেননি। রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ প্রসঙ্গে তিনি কোন মন্তব্য করতে চাননি।

No comments:
Post a Comment