নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১৬জানুয়ারি :- সারা দেশের ৩০০৬ টি টিকাকরন কেন্দ্রের পাশাপাশি এই রাজ্যের ২৮ টি জেলার ২০৮ টি প্রতিষেধক কেন্দ্রে টিকা করন সহ দক্ষিন দিনাজপুর জেলায় ছয়টি টিকাকরন কেন্দ্রে টিকাকরন শুরু হলো। আজ সকাল ঘড়ির কাটার সাথে সময় মিলিয়ে ঠিক সাড়ে দশটাতেই বালুরঘাট জেলা হাসপাতালে এই করোনার প্রতিষেধক কোভীশিল্ড ভ্যাকসিনের টিকাকরন শুরু হয়। কোভীড যুদ্ধে প্রথম সারিতে থাকা বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসক প্রদীপ কুমার ধরকে প্রথম এই প্রতিষেধক দেওয়া হয়। হাসপাতালের সিনিয়র নার্স উত্তরা হেমব্রম তাকে টিকাকরন প্রদান করেন। ভ্যাকসিন নিয়ে বেড়িয়ে ভ্যাকসিন গ্রহিতাদের জন্য নির্দিষ্ট বিশ্রাম৷ কক্ষে বসে জেলা হাসপাতালের প্রথম টিকা নেওয়া চিকিৎসক প্রদীপ ধর হাসি মুখে জানান ভাল লাগছে যে তিনি করোনার টিকাকরনে এগিয়ে এসেছেন।তিনি চান ভয়ের কিছু নেই অন্যরাও এগিয়ে আসুন টিকা নিতে।তিনি আরো জানান তার পরিবারও তাকে এই টিকা নেওয়ার জন্য উদ্ধুদ্ধ করেছে। ।

No comments:
Post a Comment