নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৮জানুয়ারি :- মালবাহী ট্রেন লাইন চ্যুত।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়ি ব্লকের খলাইগ্রাম রেলস্টেশন এলাকায়।জানা যায় এদিন রাত ১০.৩৩ টা নাগাদ খলাইগ্রাম রেলস্টেশন থেকে একটি মালবাহী ট্রেন ধূপগুড়ি রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিতেই আচমকাই ঐ মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খলাইগ্রাম স্টেশন, ধূপগুড়ি রেল স্টেশন আধিকারিকরা এবং আরপিএফ কর্মীরা।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আলিপুরদুয়ার ডি আর এম অফিসের আধিকারিকরা।জানা যায় ৪৩ টি বগি নিয়ে ট্রেনটি ধূপগুড়ির দিকে যাচ্ছিল,স্টেশনের ৩ নং লাইন থেকে মেইন লাইনে ওঠার পথে বিপত্তি ঘটে।ঘটনাস্থলে আসেন সংশ্লিষ্ট এলাকার রেলের ট্রাফিক ইন্সপেক্টর শুভেন্দু রায়।জানা যায় মেইন লাইনে লাইন চ্যুত ট্রেন থাকায় মেইন লাইন দীর্ঘক্ষন বন্ধ থাকে।

No comments:
Post a Comment