রাজ্য সরকারের নতুন উদ্যোগ! - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Saturday, 9 January 2021

রাজ্য সরকারের নতুন উদ্যোগ!

   



  নিজস্ব প্রতিনিধি, কলকাতা,৯ জানুয়ারি :- রাজ্য সরকারের নতুন উদ্যোগ 'পাড়ায় সমাধান'। রাজ্যের সাধারণ মানুষের সমস্যা গুলোকে সমাধানের জন্য প্রশাসন পাড়ায় গিয়ে ক্যাম্পের মাধ্যমে সরাসরি সমাধানের চেষ্টা করছে। আর সেই উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে এই পাড়ায় সমাধান ক্যাম্প সেই মত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌর এলাকার এন.সি হাইস্কুলে " দুয়ারে সরকার" ক্যাম্প প্রাঙ্গণেই এই পাড়ায় সমধান ক্যাম্প বসানো হয়েছে। সেই ক্যাম্পেই তাপস কুমার ভৌমিক নামে এক ব্যাক্তি এই পাড়ায় সমাধান ক্যাম্প তার সমস্যার সমাধানের জন্য অভিযোগ জানালেন। জানা গেছে তার বাড়ির সামনের রাস্তার পরিসর কম হওয়ায় তিনি ও অন্যান্যরা সমস্যার মধ্যে পরেন তাই তিনি আবেদন জানান যে অতিদ্রুত তাদের বাড়ি সামনে কিছু জায়গা পৌরসভা অধিগ্রহণ করে করে তাদের রাস্তা যেন বড় করে দেয় পৌরসভা। পৌর সভায় না গিয়ে বাড়ির পাশেই তাদের সমস্যার সমাধান করতে পেরে খুসি এই ব্যাক্তি।



No comments:

Post a Comment

Post Top Ad