নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১৮জানুয়ারি :- ছোটো (মারুতি) গাড়ি ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল টোটো চালকের। সোমবার দুপুরে পথদুর্ঘটনাটি ঘটে বালুরঘাটের দমকল মোড় এলাকা সংলগ্ন জাতীয় সড়কের উপ। মৃত টোটো চালকের নাম পরিচয় এখনো জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্থ টোটোটি দমকল কেন্দ্রের সামনে দিয়ে জাতীয় সড়কে উঠছিল। অন্যদিকে হিলি থেকে বালুরঘাট অভিমুখে যাচ্ছিল ছোটো গাড়িটি। সেই দমকল মোড়ে টোটোটিকে সজোরে ধাক্কা মারে ছোট গাড়িটি। ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় টোটো চালক। জখম হয়েছে গাড়ি চালক সহ গাড়িতে থাকা বাকি দু'জন৷
Post Top Ad
Monday, 18 January 2021
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment