নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৩জানুয়ারি :-পশ্চিমবঙ্গ সরকারের মহতী উদ্যোগ দুয়ারে সরকার প্রকল্প। এই প্রকল্পের আওতায় বিভিন্ন সরকারি প্রকল্পগুলি এক ছাদের তলায় এসে যাওয়ায় মানুষ আজ উপকৃত। সাধারণ মানুষ আজ উপকৃত হয়েছে যেমন কন্যাশ্রী, যুবশ্রী ,খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী ,সহ একাধিক প্রকল্প থেকে মানুষ তাদের নিজেদের নাম নথিভুক্ত করতে পারছেন রেশন কার্ডের, কাস্ট সার্টিফিকেট বানানো ইত্যাদি বিভিন্ন কাজ তারা এই দুয়ারে সরকার প্রকল্প সে প্রকল্পের নাম নথিভুক্ত করে নিতে পারছেন। শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের অধিন কুনোর হাইস্কুলে চতুর্থ দফার দুয়ারে সরকার অনুষ্ঠিত হয়। এই দুয়ারে সরকার শিবিরে সাধারণ মানুষের যেকোন ধরনের সমস্যা থাকলে তা এই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যম দিয়ে অনায়াসে ঠিক করা যাচ্ছে। যার ফলে মানুষ আজ উপকৃত। জেলা পরিষদের সদস্য দধীমোহন দেবসর্মা জানান মানুষ তার ৮০ শতাংশ কাজ এখান থেকে সেরে নিতে পারছেন। আরো একটি ক্যাম্প হবে মানুষ অনেকটাই সাড়া পাচ্ছে তাদের নিজের কাজ নিয়ে আয় করে নিতে পারছেন। স্বাস্থ্য সাথী ও খাদ্য সাথী প্রকল্পের যে ক্যাম্প রয়েছে সেখানে সাধারণ মানুষের ভিড় বেশি চোখে দেখা যাচ্ছে।

No comments:
Post a Comment