নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২২জানুয়ারি :- শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের অভিযান,ফুলবাড়ী চতুরাগছ ঘাটাল বস্তি এলাকা থেকে গ্রেফতার এক দুষ্কৃতী।অভিযুক্তের নাম পিন্টু রায়।নিউ জলপাইগুড়ি থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত বেশ কিছু চুরি এবং ছিনতাইয়ের ঘটনার সাথে যুক্ত ছিল।এর আগে এই অভিযুক্তের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ নিউ জলপাইগুড়ি থানায় জমা পড়ে এবং সেই কারণে অভিযুক্ত পিন্টু রায় কে খুঁজছিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।অবশেষে বৃহস্পতিবার মিলল সাফল্য।দীর্ঘদিন শিলিগুড়ি শহরের বাইরে গা ঢাকা দিয়ে থাকার পর বৃহস্পতিবার রাতে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ এর কাছে খবর আসে পিন্টু ফুলবাড়ীর চতুরা গছের বাড়িতে ফিরেছে।খবর পাওয়া মাত্র অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গ্রেপ্তার করা হয় অভিযুক্ত পিন্টুকে।ধৃত পিন্টু রায়কে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Post Top Ad
Thursday, 21 January 2021
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment