ফের জাতীয় সড়ক থেকে পন্যবাহী ট্রাক ছিনতাই! - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Wednesday, 27 January 2021

ফের জাতীয় সড়ক থেকে পন্যবাহী ট্রাক ছিনতাই!

   


  নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৮জানুয়ারি :-ফের জাতীয় সড়ক থেকে পন্যবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটলো৷ বৃহস্পতীবার ভোরে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি আসাম মোড় এলাকায়। এদিন ভোরে ময়নাগুড়ি আসাম মোড় এলাকায় দাঁড়িয়ে ছিল হরিয়ানা নাম্বারের ওই ট্রাকটি। সেসময় ৬ জনের একটি ডাকাত দল বন্দুক ও ভোজালি দেখিয়ে ট্রাকের দুই ড্রাইভারকে বেধে ট্রাক নিয়ে পালিয়ে যায়। ঘটনায় ট্রাকের ২ জন আহত হয়েছেন। জানাগিয়েছে দুই ভাই মহন্মদ মুকারম ও মহন্মদ আক্রম ট্রাকের মালিক। এই দুই ভাই ট্রাকের চালক। এদিন আসাম মোড় থেকে ডাকাতেরা এদেরকে হাত, পা বেধে মাথায় বন্দুক ঠেকিয়ে ময়নাগুড়ি রানীরহাট মোড় পর্যন্ত নিয়ে যায়। রানীরহাট মোড়ে দুজনকে ফেলে রেখে ট্রাক নিয়ে পালিয়ে যায় দুস্কৃতিরা। ঘটনার পর ট্রাকের দুই কর্মী ময়নাগুড়ি থানায় এসে অভিযোগ করেন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্তে ময়নাগুড়ি থানায় এসেছে পুলিশের উচ্চ পদস্ত কর্তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 



No comments:

Post a Comment

Post Top Ad